রিটার্ন পলিসি
গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে আমাদের সহজ রিটার্ন পলিসি
SPORT VIBE থেকে কেনা পণ্য হাতে পাওয়ার পর কোনো সমস্যা থাকলে নিচের শর্তাবলী অনুযায়ী রিটার্ন করতে পারবেন।
রিটার্ন করার শর্তাবলী:
- পণ্য গ্রহণের ৩ দিনের মধ্যে আমাদের অবগত করতে হবে।
- ভুল পণ্য, ছেঁড়া বা ডিফেক্টিভ পণ্য পেলে বিনা মূল্যে পরিবর্তন বা রিটার্ন করে দেওয়া হবে।
- পণ্যটি অবশ্যই অব্যবহৃত থাকতে হবে। ধোয়া বা আয়রন করা যাবে না এবং পণ্যের ট্যাগ ও প্যাকেজিং অক্ষত থাকতে হবে।
- পার্সেল খোলার সময় অবশ্যই একটি আনবক্সিং ভিডিও ধারণ করতে হবে। ভিডিও ছাড়া কোনো ধরনের রিটার্ন/রিফান্ড ক্লেইম গ্রহণযোগ্য নয়।
- কাস্টমাইজড জার্সি (যেটিতে আপনার নাম বা নম্বর প্রিন্ট করা হয়েছে) সাধারণত রিটার্ন বা এক্সচেঞ্জ যোগ্য নয়, তবে আমাদের দিক থেকে কোনো ভুল হলে আমরা তা পরিবর্তন করে দেবো।
রিটার্ন প্রক্রিয়া:
আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ওয়েবসাইটের কন্টাক্ট পেজের মাধ্যমে আপনার অর্ডার নম্বর ও সমস্যার বিবরণ (আনবক্সিং ভিডিও সহ) আমাদের জানান। আমাদের প্রতিনিধি দ্রুততম সময়ের মধ্যে আপনার অভিযোগটি যাচাই করে রিটার্ন প্রক্রিয়ায় সহায়তা করবে।