রিফান্ড পলিসি
আপনার পেমেন্টকৃত অর্থের শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণে আমাদের পলিসি
SPORT VIBE থেকে কেনাকাটায় আপনার পেমেন্টকৃত অর্থ নিরাপদে ফেরত দেওয়ার জন্য আমাদের রিফান্ড পলিসি নিচে দেওয়া হলো।
যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য:
- অর্ডার করা পণ্যটি আমাদের স্টকে না থাকলে।
- ভুল বা ডিফেক্টিভ পণ্য পেয়েছেন কিন্তু আমাদের কাছে এক্সচেঞ্জ করার জন্য স্টকে ওই পণ্যটি না থাকলে।
- অগ্রিম পেমেন্ট (ডেলিভারি চার্জ বা সম্পূর্ণ মূল্য) করার পর টেকনিক্যাল ত্রুটি বা যৌক্তিক কারণে আমাদের দিক থেকে অর্ডারটি বাতিল করা হলে।
রিফান্ড সময়সীমা ও মাধ্যম:
- রিফান্ড প্রসেস সম্পন্ন হতে সাধারণত ৩ থেকে ৭ কার্যদিবস সময় লাগতে পারে।
- আপনি যে মাধ্যমে (bKash, Nagad, Bank) পেমেন্ট সম্পন্ন করেছেন, রিফান্ডের অর্থ ঠিক সেই মাধ্যমেই ফেরত দেওয়া হবে। অন্য কোনো নম্বরে রিফান্ড নেওয়ার ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ প্রদান করতে হতে পারে।
- অর্ডার কনফার্ম করার জন্য দেওয়া ডেলিভারি চার্জ রিফান্ডযোগ্য নয় (তবে আমাদের তরফ থেকে ভুল পণ্য বা ডিফেক্টিভ পণ্য পাঠানো হলে তা রিফান্ডযোগ্য বা এক্সচেঞ্জ ফিতে সমন্বয় করা হবে)।